বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী - The News Lion

বাঘের আক্রমণে নিখোঁজ মৎস্যজীবী

 


দি নিউজ লায়নঃ  মঙ্গলবার দুপুরে সুন্দরবনের নদীতে মাছ কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে আক্রমণ করলে নিখোঁজ হয় এক মৎস্যজীবী।নিখোঁজ মৎস্যজীবীর নাম ধরণী মন্ডল।ঘটনাটি ঘটে সুন্দরবনের বসিরহাট রেঞ্জের ঝিলা জঙ্গল এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে লাহিড়ীপুর অঞ্চলের চরঘেরী এলাকার বাসিন্দা ধরণী মন্ডল সহ আরও ২ জন মৎস্যজীবী এদিন সকালে একটি নৌকা করে মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয় সুন্দরবনের নদীতে।


দুপুরে জঙ্গল লাগোয়া কাঁকসা নদীতে মাছ কাঁকড়া ধরার সময় হঠাৎই জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে মৎস্যজীবী ধরণী মন্ডল উপর।বাঘ এক ঝাঁটকায় শিকার কে নিয়ে জঙ্গলে ঢুকে যায়।আর এই দৃশ্য দেখে বাকী মৎস্যজীবীরা হতবাক হয়ে যায়।বন দফতর জানান সুন্দরবনের বিভিন্ন গ্রাম গুলিতে মাইক মাইকিং এর মাধ্যমে সচেতন করা হচ্ছে যাতে মৎস্যজীবীরা অবৈধ ভাবে এবং নিষিদ্ধ এলাকায় মাছ কাঁকড়া না ধরতে যায়।


এমনকি মাছ কাঁকড়া ধরার সময় নৌকা থেকে যেন না নামে।যেহেতু অবৈধ ভাবে নিষিদ্ধ এলাকায় মাছ কাঁকড়া ধরতে গিয়ে এই সব দুর্ঘটনা ঘটে।তাই সাধারণ মানুষজন থেকে শুরু করে মৎস্যজীবীদের সচেতন করা হচ্ছে যাতে বার বার করে বাঘের আক্রমণে দুর্ঘটনা না ঘটে।সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস জানান যাতে বাঘের আক্রমণে আর মৃত্যু নয় এ বিষয়ে বার বার করে সচেতন করা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে।তিনি আরও বলেন 

 বাঘের আক্রমণে এক মৎস্যজীবী নিখোঁজ এমন ধরনের খবর পাওয়া গেছে।তবে অবৈধ ভাবে নিষিদ্ধ এলাকায় মাছ কাঁকড়া ধরছিল।আর ঘটনা কি ভাবে ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.